সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচ্ছন্নতা অভিযানদিনাজপুরের হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার থেকে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল উপাচার্য মো. রুহুল আমিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। উপাচার্য বলেন, এ অভিযান শুধু ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। দিনাজপুর অফিস।নারীর লাশ উদ্ধারমাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের একটি পাটখেত থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম জানান, শ্বাসরোধে হত্যার পর ওই নারীর লাশ পাটখেতে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।সাক্ষ্য গ্রহণবিশ্বজিৎ দাস হত্যা মামলায় গতকাল রোববার আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। এই চার সাক্ষী হলেন পুরান ঢাকার ইনটেনসিভ ডেন্টাল ক্লিনিকের পিয়ন সাইফুল ইসলাম, গাড়িচালক হাবিব ও মামলায় নিহত বিশ্বজিতের সুরতহালের সাক্ষী জাহিদুল হক। গত ৯ ডিসেম্বর ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে-হত্যা করে বিশ্বজিৎকে। আদালত প্রতিবেদক।বন্ধের দাবিমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, দেশে মাদকাসক্তের ৯১ শতাংশই কিশোর, তরুণ ও যুবক। এ ছাড়া শতকরা পাঁচজন নারী মাদকাসক্ত। গতকাল রোববার দুপুরে প্রেসক্লাবে মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা মানস আয়োজিত লটারি ২০১৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ব্যাধি নিরাময়ে মাদকের সহজলভ্যতা বন্ধ করতে হবে। মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। নিজস্ব প্রতিবেদক।