সংক্ষেপে সারা দেশ
লালমনিরহাটে সুউদ্যোগলালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সমেঞ্চলন কক্ষে জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় রংপুর সেনানিবাসের কর্নেল অ্যাডমিন নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক এ উদ্যোগের কথা জানান। লালমনিরহাট প্রতিনিধিঅচেতন করে লুট পিরোজপুরের মঠবাড়িয়ায় এক পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে দেড় ভরি স্বর্ণালংকার, ৬০ হাজার টাকাসহ মালামাল লুট করেছে চোরের একটি দল। গত রোববার দিবাগত রাতে উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের লক্ষ্মীকান্ত ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জালাল আহমেদ জানান, অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাঁরা অসুস্থ হয়েছেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি