সংক্ষেপে সারা দেশ
স্বামী গ্রেপ্তারবরগুনার তালতলী উপজেলার বগী আবাসন প্রকল্পে মাসুমা আক্তার (৩৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী সেন্টু সিকদারকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। আমতলী থানার পুলিশ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে গ্রেপ্তার করে। তালতলী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাসুমাকে মৃত অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বামী দাবি করলেও তাঁর পরিবার তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি।অস্ত্র ব্যবসায়ী আটক ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা এলাকার কৈকুন্ডা গ্রাম থেকে রকিবুল ইসলাম (২৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার পুলিশ জানায়, অবৈধ অস্ত্র বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ নুর আলম পাটওয়ারীর নেতৃত্বে একদল পুলিশ রকিবুলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।আন্তর্জাতিক সম্পাদকযুক্তরাজ্যপ্রবাসী মুহিদুর রহমানকে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তি।