সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কমিটিমোহাম্মদ নুরুল আফসারকে আহ্বায়ক ও মো. আবুল খায়েরকে সদস্যসচিব করে বাংলাদেশ স্বাধীনতা ও সংহতি ফোরামের ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আবদুল কাদির, খান মোহাম্মদ আমিরুল হক, সজিব হাওলাদার, সামসাদ মাহমুদ, আবুল খায়ের, তানভীর হাসান খান, আবদুল আলীম, কাজী আবদুল্লাহ বিন শাহরিয়ার, শাহরিয়ার মহসীন ও এস এম আরিফুর রহমান। বিজ্ঞপ্তি। প্রগতি লেখক সংঘ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রগতি লেখক সংঘের জাতীয় সম্মেলনের জন্য বদিউর রহমানকে আহ্বায়ক করে ৩১ সদস্যের প্রস্তুতি কমিটি গত বুধবার গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে প্রদীপ ঘোষ ও মুহাম্মদ জসীম উদ্দিনকে। দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন তানভীর হাসান, অনন্যা, ইকরাম আহমেদ ও রতন সিদ্দিকী। বিজ্ঞপ্তি।