সংক্ষেপে সারা দেশ
পিঁড়ির আঘাতে মৃত্যুফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের হাড়োকান্দি গ্রামে গতকাল শুক্রবার বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, হাড়োকান্দি গ্রামের মৃত আলী ফকিরের বড় ছেলে মো. সোহান (১৫) কথা-কাটাকাটির একপর্যায়ে তার ছোট ভাই মো. সোহাগের (১৪) মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর ১২টার দিকে সে মারা যায়। ঘটনার পর থেকে বড় ভাই সোহান পলাতক রয়েছে।ফরিদপুর অফিসচক্ষু চিকিৎসা শিবিরবরগুনার আমতলীতে মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার বিনা মূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ড হলোস ফাউন্ডেশন এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় স্থানীয় নজরুল স্মৃতি সংসদ এর আয়োজন করে। আয়োজকেরা জানান, ২২০ জনকে চক্ষুরোগের চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৫০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিউদ্ধারসাতক্ষীরা সদর উপজেলার চলনদিয়া এলাকায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা দুই হাজার ৯৫০ মিটার থান কাপড় ও ১৯২টি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। এগুলোর মূল্য প্রায় ১২ লাখ ৬২ হাজার টাকা। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাজহার ঘটনা নিশ্চিত করে বলেন, চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরালাশ উদ্ধারনড়াইলের লোহাগড়া উপজেলার নখখালী গ্রামের একটি বাগান থেকে গতকাল শুক্রবার সকালে নাছির শেখ (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নাছির নখখালী গ্রামের তাজেদ শেখের ছেলে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নাছির গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। স্থানীয় লোকজন গতকাল সকালে তাঁর গলাকাটা লাশ দেখতে পান। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ ইকবাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নড়াইল প্রতিনিধি