সংক্ষেপে সারা দেশ
প্রতিবাদ সমাবেশপার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সম্পর্কে কটূক্তির প্রতিবাদে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় পৌরসভা চত্বর থেকে মিছিল বের করে। পরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। জনসংহতি সমিতির নেতারা গত সোমবার এক সমাবেশে অভিযোগ করেন, দীপংকর তালুকদার শান্তি চুক্তিবিরোধীদের সঙ্গে বৈঠক করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিগ্রেপ্তারগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নলডাঙ্গা গ্রাম থেকে সিরাজ খালাসী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৮-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। সিরাজ খালাসীর নামে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মুকসুদপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধিশাটারগানসহ আটকপাবনা সদর উপজেলার দুবলিয়া এলাকায় পারকিচাইল বাজার থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম লোকমান হোসেন ওরফে কানা লোকমান। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে বাজারে অভিযান চালানো হয়। এ সময় কানা লোকমান পালানো চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি শাটারগান উদ্ধার করা হয়। সে ওই এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। পাবনা অফিসআত্মহত্যারাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম (৩২) গতকাল মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। গতকাল দুপুরে নিজ শোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিচট্টগ্রামে নৌকাবাইচআসন্ন এসএ গেমস ফুটবল উপলক্ষে গতকাল মঙ্গলবার হাটহাজারীর মদুনাঘাটে নৌকাবাইচ হয়েছে। এর উদ্বোধন করেন সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। নৌকাবাইচ দেখতে হালদা নদীর দুই তীরে সাধারণ মানুষের ঢল নামে। পাঁচটি দল নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। বৈঠা চালিয়ে তারা প্রায় দুই কিলোমিটার নদীপথ পাড়ি দেয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডিআইজি আসাদুজ্জামান মিয়া ও হাটহাজারী উপজেলার চেয়ারম্যান মো. ইসমাইল উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম