সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাত্কার ৩ ফেব্রুয়ারিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সালের সম্মান প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের বিষয় পরিবর্তন ও অপেক্ষমাণ তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের সাক্ষাত্কারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ৫৭ নম্বর পেয়েছেন, তাঁদের ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিজ্ঞান অনুষদের ১ নম্বর গ্যালারিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি১০ কেজি গাঁজাসহব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ গতকাল রোববার দুপুরে ১০ কেজি গাঁজাসহ সাতজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলো সেন্টু মিয়া, ওয়াসিম মিয়া, মোশারফ হোসেন, সাদেক মিয়া, এরশাদ আলী, বিল্লাল মিয়া ও আবদুল আলিম। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তার ৩বগুড়া শহরের নামাজগড় এলাকায় গত শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল আরোহী তিনজনের শরীর তল্লাশি করে পুলিশ একটি ওয়ান শুটার গান ও তিনটি গুলি উদ্ধার করেছে। অবৈধ অস্ত্র বহনের অভিযোগে তাদের গ্রেপ্তার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তারা হলো মুক্তার হোসেন, রিফাত আল সাবা ও এস এম রতন। বগুড়া সদর থানার উপপরিদর্শক মঞ্জুরুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়ারিভলবার ও বন্দুককক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার পৃথক অভিযান চালিয়ে রিভলবারসহ এক নারীকে গ্রেপ্তার ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। র্যাব-৭ সূত্র জানায়, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকা থেকে দেশে তৈরি একটি রিভলবার, দুটি গুলিসহ রাশেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার ওসি স্বপন কুমার নাথ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ গতকাল ওই ইউনিয়নের উত্তর নলবিলার বড়ুয়া পাড়া থেকে একটি পরিত্যক্ত একনলা বন্দুক উদ্ধার করেছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিজামিনে মুক্তকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা আলী মূর্তজা সিদ্দিকী ওরফে খসরু জামিনে মুক্তি পেয়েছেন। মূর্তজার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় গতকাল রোববার কুষ্টিয়ার বিচারিক হাকিম হাদিউজ্জামান তাঁর জামিন মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়ার পুলিশ লালন শাহ সেতুর টোল প্লাজার কাছ থেকে মূর্তজাকে আটক করে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিচার জলদস্যু গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগতি উপজেলার আফজল গ্রাম থেকে জলদস্যু ফজলু গ্রুপের প্রধান ফজলুল হক, তার আপন ভাই মো. মজনু, দুই সহযোগী মাকসুদুর রহমান ও মোবারক গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে গত শনিবার গভীর রাতে বড়খেরি নৌফাঁড়ির পুলিশ তাদের গ্রেপ্তার করে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক খান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি