সংক্ষেপে সারা দেশ
অস্ত্রসহ গ্রেপ্তারনাটোরের লালপুর থেকে গতকাল বৃহস্পতিবার শাহীন ইসলাম নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল ও গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। লালপুর থানার ওসি মো. তোরিকুল ইসলাম বলেন, পান্না বাহিনীর একজন শীর্ষ সন্ত্রাসী শাহীন। তাঁর বিরুদ্ধে লালপুর, ভেড়ামারা ও বাঘা থানায় হত্যাসহ কমপক্ষে ১২টি মামলা রয়েছে। নাটোর ও লালপুর প্রতিনিধিসমন জারিপ্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত গুঁড়িয়ে দেওয়ার হুমকি ও ছাত্রলীগের নারীকর্মীদের সম্পর্কে অশোভন উক্তি করার অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অসিত বরণ খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন। আগামী ২৭ এপ্রিল শওকত মাহমুদকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনাগ্রেপ্তারসাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে গত বুধবার রাতে জাকির হোসেন নামের এক ভুয়া (বিডিআর) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। জাকিরের বাড়ি কলারোয়া উপজেলার মাদ্রা গ্রামে। কলারোয়া থানার ওসি এনামুল হক বলেন, ভাদিয়ালী সীমান্ত-সংলগ্ন বাজার থেকে বিডিআরের পোশাক পরিহিত অবস্থায় জাকিরকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা