সংক্ষেপে সারা দেশ
চুক্তি সই অ্যাপোলো হাসপাতালের ঢাকা কর্তৃপক্ষের সঙ্গে ঢাকায় অবস্থিত অস্ট্রেলীয় হাইকমিশনের একটি করপোরেট চুক্তি হয়েছে। এতে নিজ নিজ পক্ষে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি বারবারা মিউজিক ও অ্যাপোলো হাসপাতাল ঢাকার প্রধান পরিচালন কর্মকর্তা শাহজাহান মজুমদার সই করেন। চুক্তি অনুযায়ী হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসাসেবাসহ অন্যান্য করপোরেট সুবিধা পাবেন। হাসপাতালটি এরই মধ্যে ১৯টি দূতাবাসসহ ১৮৬টি করপোরেট চুক্তি করেছে। বিজ্ঞপ্তি।মতৈক্যদিনাজপুরের হিলি সীমান্তে সীমানাপ্রাচীর নির্মাণ, সীমান্তহাট স্থাপন, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধের ব্যাপারে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা মতৈক্যে পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে হিলি সীমান্তের ওপারে ভারতের হিলি কাস্টমস চত্বরে উভয় পক্ষের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমদ সাংবাদিকদের এ কথা জানান। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিসন্ত্রাসী হামলায়ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের মুজিবর মোল্যা নামের এক ব্যক্তি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাঁকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার চারজনকে আসামি করে মামলা হয়েছে। চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) অশোক কুমার জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফরিদপুর অফিসসাত দিনের রিমান্ডেঢাকার রমনা থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ মো. মিজানুর রহমান হত্যার ঘটনায় জামাই রাজু ও সুজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে মির্জাপুর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মইনুল আহসান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ওই হত্যার ঘটনায় ছিনতাইকারীদের জড়িত থাকার ব্যাপারে নিহত ব্যক্তির স্ত্রী ফাতেমা বেগম সংশয় প্রকাশ করেছেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।