সংক্ষেপে সারা দেশ
যুবক গ্রেপ্তারবরিশালের আগৈলঝাড়া উপজেলার ছবিখারপার গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রিমা আকতারের মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার রথবাড়ি গ্রাম থেকে শুত্র গাইন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবার ঘর থেকে রিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ—শুত্র গাইন অনেক দিন ধরে তার সহযোগীদের নিয়ে রিমাকে উত্ত্যক্ত করছিল। বখাটেরা তাকে ধর্ষণের পর হত্যা করেছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিবয়াসহ আটক ২চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা থেকে গত শুক্রবার রাতে ১৪টি বয়াসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। তাঁরা হলেন, বরিশালের হিজলা উপজেলার পালপাড়া এলাকার জাকির গাজী (৩২) ও সালাউদ্দিন গাজী (৪০)। কোস্টগার্ড সূত্র জানায়, কোস্টগার্ডের ‘রূপসী বাংলা’ নামে একটি জাহাজ কয়েকটি তেলবাহী জাহাজকে পাহারা দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। ওই সময় নদী থেকে বয়া চুরির সময় ওই দুই ব্যক্তিকে আটক করেন ‘রূপসী বাংলা’য় অবস্থানরত কোস্টগার্ডের সদস্যরা। চাঁদপুর প্রতিনিধিঅগ্নিকাণ্ডপিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বাজারে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ২৯টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক জানান, রাত পৌনে ১২টার দিকে শহরের ওষুধপট্টি সড়কের স্বর্ণ ব্যবসায়ী শ্যামলের দোকানের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। পিরোজপুর প্রতিনিধিআম জব্দপাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর এলাকায় গতকাল শনিবার অভিযান চালিয়ে বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ৩৫ মণ আম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিষাক্ত রাসায়নিক দিয়ে আম পাকানোর দায়ে দুটি আমের মোকামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাবের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। অভিযানে দুটি আমের আড়ৎ থেকে দুই বোতল বিষাক্ত রাসায়নিক পদার্থও জব্দ করা হয়েছে। পাবনা অফিস