সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার প্রত্যাহারক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে মাগুরা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহরিয়ারকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পাঠানো ফ্যাক্সবার্তার মাধ্যমে ওই নির্দেশ দেওয়া হয়। তবে এসপি মোহাম্মদ শাহরিয়ার গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমাকে বদলি করা হয়নি। এসপিকে বদলি করার ক্ষমতা আইজিপির নেই। এসপিদের বদলির নির্দেশ আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। আমাকে এখানকার পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে বলা হয়েছে।’ মাগুরা প্রতিনিধিভুয়া পরীক্ষার্থীশুল্ক বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা চলাকালে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাঁর নাম শহীদুল ইসলাম। যশোর শহরের ডাক্তার আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। শহীদুলের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার ঘুষ্টা গ্রামে। এ ছাড়া কেন্দ্রের বাইরে থেকে প্রকৃত পরীক্ষার্থী আবদুর রউফকেও আটক করা হয়। যশোর অফিস এক ব্যক্তি গ্রেপ্তারনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ময়নাবাদ স্টিল ব্রিজ এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে মনির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার বাসিন্দা। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি দুর্ঘটনায় একজন নিহতমাগুরা জেলা শহরের অদূরে বেলনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল শুক্রবার দুপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক আকবর আলী (৫৫) নিহত ও অপর আরোহী কুতুব উদ্দীন (৫৪) গুরুতর আহত হয়েছেন। আকবরের বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামে। পুলিশ বাসটি আটক করেছে। মাগুরা প্রতিনিধি