সংক্ষেপে সারা দেশ
প্রত্যাহার সাতক্ষীরার কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর শরিফকে প্রত্যাহার ও অপর উপপরিদর্শক সাইফুল ইসলামকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে গতকাল শনিবার তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসেরা সংগঠন সেরা পরিবেশবাদী ব্যক্তিত্ব হিসেবে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের (সিডিপি) প্রতিষ্ঠাতা সমন্বয়কারী আশরাফ-উল-আলম (মরণোত্তর) এবং সেরা পরিবেশবাদী সংগঠন হিসেবে সিডিপি খুলনা বিভাগীয় পরিবেশ পদকে ভূষিত হয়েছে। খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকাল শনিবার বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইউনুসুর রহমান ও পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক অশোক কুমার বিশ্বাস। নিজস্ব প্রতিবেদক, খুলনালাশ উদ্ধার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুলিশ গতকাল শনিবার অজ্ঞাতনামা (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির জানান, সকালে উপজেলার মুন্সিগঞ্জে রেললাইনের পাশে এক যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে আলমডাঙ্গা থানা ও পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। চুয়াডাঙ্গা প্রতিনিধিককটেল উদ্ধাররাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গতকাল শনিবার একটি ককটেল উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে শিক্ষার্থীরা ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে যাচ্ছিলেন। তাঁরা ভবনের ফটকের পাশে একটি ব্যাগের মধ্যে ককটেলটি দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিমুখোমুখি সংঘর্ষচট্টগ্রাম নগরের মাঝিরঘাটের মদিনা হোটেলের সামনে গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, ‘নিহত ব্যক্তি একটি ট্রাকের সহকারী বলে শনাক্ত হয়েছেন। ট্রাক দুটি আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম