সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যান্টাসি টিমবিশ্বকাপ ফুটবল উপলক্ষে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এএফবিএল) ক্লিয়ার লেমন ড্রিংক ক্লেমন-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘ক্লেমন ফ্যান্টাসি ফুটবল কাপ’। এই আয়োজনে অংশগ্রহণ করে যে কেউ নিজের পছন্দের তারকা খেলোয়াড়দের নিয়ে গড়তে পারেন ফ্যান্টাসি টিম। এই টিমের তারকা খেলোয়াড়দের সাফল্যেই অংশগ্রহণকারী জিতে নিতে পারবে ল্যাপটপ, মোবাইল ফোন, আইপডসহ বিভিন্ন পুরস্কার। আগ্রহীরা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে CLEMON লিখে 9934 নম্বরে পাঠিয়ে অথবা ww.clemonsports.com-এ ভিজিট করে এই আয়োজনে অংশ নিতে পারবেন। বিজ্ঞপ্তি। লাশ উদ্ধারবগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় মাজার এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে এলাকার মানুষ ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘লাশের পরিচয় এখনো জানা যায়নি। আমরা তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা করছি।’ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিফেনসিডিলসহ আটকচট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ছড়ারকুল এলাকায় গতকাল সোমবার ব্যক্তিগত গাড়িতে পাচারের সময় পুলিশ ৫০০ বোতল ফেনসিডিল ও সাড়ে ১০ হাজার টাকাসহ ইফতেখার উদ্দীন নামের এক যুবককে আটক করেছে। তবে ঘটনাস্থল থেকে আরও চারজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন জানিয়েছেন। হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিভুয়া পরীক্ষার্থী আটকবগুড়ার শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজ কেন্দ্রে গতকাল সোমবার ওয়াহেদুল ইসলাম (২৫) নামের ভুয়া এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি উপজেলার পানিকান্দা গ্রামের হাতেম আলীর ছেলে। আটক ওয়াহেদুলের ভাগ্নে জহুরুল ইসলাম এবার এ কেন্দ্র থেকে বিএ (পাস) পরীক্ষা দিচ্ছেন। ভাগ্নের পরিবর্তে নিজে পরীক্ষা দেওয়ার সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলে ওয়াহেদুলকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি১৮ বাংলাদেশি আটকসাতক্ষীরা সদর উপজেলা থেকে বাংলাদেশ রাইফেলস—বিডিআরের সদস্যরা ১৮ জন বাংলাদেশিকে আটক করেছে। বিডিআর সূত্র জানায়, গতকাল সোমবার সদর উপজেলার গাজীপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় গাজীপুর বিডিআর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে থানায় সোপর্দ করেন। তাদের বাড়ি শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন জানান, হাবিলদার জামাল ভূঁইয়া এ ঘটনায় মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা