সংক্ষেপে সারা দেশ
বৃক্ষমেলাসুনামগঞ্জের ধরমপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রোববার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আউয়াল। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিমানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল রোববার মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচি দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত চলে। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা ও চা-শ্রমিকেরাও অংশ নেন। পরে জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার প্রতিনিধিছাত্রের লাশ উদ্ধারসিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীতে নিখোঁজ হওয়া এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মুন্তাকিম তালুকদারসহ (২০) ১২০ জনের শিক্ষক-ছাত্রের একটি দল জাফলং আসেন। বিকেলে মুন্তাকিমসহ তাঁর বন্ধুরা পিয়াইন নদীতে গোসল করতে নামেন। এ সময় মুন্তাকিম নদীর চোরাবালিতে তলিয়ে যান। গতকাল নৌবাহিনীর লোকজন মুন্তাকিমের লাশ উদ্ধার করে। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি