সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙন এলাকা পরিদর্শনপানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল শুক্রবার কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ী পরিদর্শন শেষে কুঠিবাড়ীসংলগ্ন পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, শিলাইদহ কুঠিবাড়ী যাতে নদীর করাল গ্রাসে নিমজ্জিত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি পদ্মা নদীতীরবর্তী বানিয়াপাড়া, কালুয়া, বেড়কালুয়া, সুলতানপুর এলাকাও পরিদর্শন করেন। কুষ্টিয়া অফিসক্ষমা চেয়ে রক্ষানেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের রায়পুর এলাকায় গত বৃহস্পতিবার সুমন নামের এক বখাটে প্রকাশ্যে ছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। জানা গেছে, কেন্দুয়া ডিগ্রি কলেজের এক ছাত্রীকে সুমন নামের এক বখাটে উত্ত্যক্ত করত। গত বৃহস্পতিবার ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল সে। এ সময় কলেজের প্রভাষক তৌহিদ হোসেন ভূঁইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় ছাত্রীরা তাঁকে বিষয়টি জানান। একপর্যায়ে সেখানে অনেক পথচারী জড়ো হয়। পরে বখাটেপনার শাস্তি হিসেবে সুমনকে চড়থাপড় দিয়ে ছাত্রীদের কাছে ক্ষমা চাইতে বলা হয়। মেয়েদের উত্ত্যক্ত না করার শপথ ও ক্ষমা চাওয়ার পর সুমনকে ছেড়ে দেওয়া হয়। তৌহিদ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি