সংক্ষেপে সারা দেশ
অস্ত্রসহ গ্রেপ্তাররাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে বোরহানউদ্দিন মোল্লা (২২) নামের এক যুবককে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি হালকা অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। র্যাব-৮-এর রাজবাড়ী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম জানান, বোরহানউদ্দিন দর্জির কাজ করলেও তিনি মূলত একজন সন্ত্রাসী। র্যাব গত বৃহস্পতিবার রাতেই তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।রিকশা বিতরণলক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় নিরীহ ও অসহায় দুস্থ ব্যক্তিদের মধ্যে ১০০টি নতুন রিকশা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রায়পুর পৌরসভার সাবেক চেয়ারম্যান রফিকুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যাকসন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। রিকশা কেনার সব খরচ তিনি দিয়েছেন। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।চরমপন্থী আটক গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে গত বৃহস্পতিবার নাসিরউদ্দিন মোল্লা নামে এক চরমপন্থীকে একটি বিদেশি রিভলবার, দুটি গুলি ও রামদাসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচ-ছয়জন সন্ত্রাসী পালিয়ে যায়। র্যাবের মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট শামীম সরকার জানান, মোল্লার নামে মাদারীপুরে একটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। গোপালগঞ্জ প্রতিনিধি।