সংক্ষেপে সারা দেশ
ওকাসের নতুন কমিটিওল্ড ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব সিলেটের (ওকাস) নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি ক্যাডেট কলেজ ক্লাবে বার্ষিক সাধারণ সভায় আবদুল্লাহ আল কাফিকে সভাপতি এবং আমিনুল কাদের খলিলীকে সাধারণ সম্পাদক করে ২০১০-১২ সালের জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন শাহনুর আলম (জ্যেষ্ঠ সহসভাপতি), আমির হাসান চৌধুরী (সহসভাপতি), মোস্তফা মামুন (সহসভাপতি), আবদুুল্লাহ আল কাওসার (কোষাধ্যক্ষ), ফজলে করিম চৌধুরী (সহ-সাধারণ সম্পাদক), আবিদুর রহমান চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), মেজর (অব.) সোহেল মেহমুদ (ক্যারিয়ারবিষয়ক সম্পাদক), আসাদুজ্জামান শাওন (আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক), মহিউদ্দিন আল কাওসার (গণসংযোগ সম্পাদক), নাজমুল হাসান (ক্রীড়া সম্পাদক), নাজির হোসেন (সাংস্কৃতিক সম্পাদক), হাসনাইন মোল্লা (দপ্তর সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন শাকিল আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মেজর ফরহাদ আজিজ। বিজ্ঞপ্তি।কটূক্তি করায় জিডিনীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ৬ নভেম্বর মাওলানা মকছেদুল হক এ বক্তব্য দেন। এ ঘটনায় উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান বিটুল গত মঙ্গলবার জিডি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারী প্রতিনিধি। বখাটে আটকপিরোজপুর শহরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গতকাল বুধবার তিন বখাটেকে আটক করেছে পুলিশ। তারা হলো মো. ইয়াছিন, দুলাল মিয়া ও সাইফুল ইসলাম। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আকরাম হোসেন জানান, বখাটেরা বিদ্যালয়ের সামনে বসে মেয়েদের উত্ত্যক্ত করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পিরোজপুর প্রতিনিধি।ভাঙ্গায় নামসংকীর্তনফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী সর্বজনীন রাধাগোবিন্দ ও কালীমন্দিরে নামসংকীর্তন চলছে। ৭ থেকে ১১ নভেম্বর ভোর ছয়টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে চলে নামসংকীর্তন। মাদারীপুরের সুধারাম সম্প্রদায়, ঢাকার নন্দদুলাল সম্প্রদায়, রাজবাড়ীর যোগমায়া সম্প্রদায়, বাগেরহাটের ভক্ত নরত্তম সম্প্রদায়, নরসিংদীর ভক্ত হরিদাস সম্প্রদায় কীর্তন পরিবেশন করে। আজ বৃহস্পতিবার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন ও দুপুরে ভক্তিমূলক গান, সবশেষে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।