সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ কাঠসহ গ্রেপ্তারবাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের দৈবজ্ঞহাটি এলাকায় গতকাল শনিবার ৩০০ মণ জ্বালানি কাঠবোঝাই একটি ট্রাক জব্দ ও তিনজনকে গ্রেপ্তার করেছে সুন্দরবন পূর্ব বিভাগ। ট্রাকটি বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে কাঠ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেলিম হাওলাদার, শেখ সাজ্জাদ হোসেন ও ইকবাল সরদার। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  বাগেরহাট প্রতিনিধি‘মুক্তিযুদ্ধে নারী’রাজধানীর ধানমন্ডির ওয়াইডব্লিউসিএ মিলনাতয়নে গতকাল শনিবার পাক্ষিক অনন্যার উদ্যোগে নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘মুক্তিযুদ্ধে নারী’ শীর্ষক গোলটেবিল আলোচনা হয়। অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের সেক্রেটারি লে. জেনারেল হারুন অর রশীদ, সমাজ সংগঠক ও লেখক নূরজাহান বোস, নারী মুক্তিযোদ্ধা সাইদা কামাল, মিনু হক, খুকু আহমেদ, লায়লা পারভীন বানু, শিরিন বানু মিতিল, লুবনা মরিয়ম, নায়লা জামান খান, যোবায়দা নাসরীন, সেতারা আহসান উল্লাহ, মালেকা খান ও শাহীন সামাদ। বিজ্ঞপ্তি।