সংক্ষেপে সারা দেশ
নির্বাচনযশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে যুগান্তর-এর যশোর ব্যুরো প্রধান কিরণ সাহা সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মনোতোষ বসু (সহসভাপতি), হাবিবুর রহমান (যুগ্ম সম্পাদক) ও আসাদুজ্জামান (কোষাধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার যশোর প্রেসক্লাবে এ নির্বাচন হয়। যশোর অফিস। শাড়ি উদ্ধারবগুড়ার কাহালু উপজেলায় গত শুক্রবার ভারতীয় শাড়িসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। উপজেলার বড়মহর এলাকায় ট্রাক থেকে শাড়ি লুটপাটের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারেজ উদ্দিনের সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করে। থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, এসব শাড়ির আনুমানিক দাম ছয় লাখ ২০ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।চিকিৎসাকেন্দ্রদিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গতকাল শনিবার ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার (৫ম শাখা) অ্যান্ড টিএম হেলথ কেয়ার নভপস চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান। উপজেলার ভীমলপুর এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মোশাররফ হোসেনের সার্বিক সহযোগিতায় এই চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক তোফাজ্জল হোসেন। বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল গফুর, ঢাকা কিডনি সেন্টারের পরিচালক (অর্থ) মো. সুফী হায়দার প্রমুখ। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।গ্রেপ্তার তিনরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইলিশকোল এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় জঙ্গি সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন: আবদুল হান্নান মণ্ডল (৩০), কারি আবুল কাশেম (২৮) ও কারি মিলন হোসেন (২৭)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।দশ দফা উপজেলা পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী সরকারের কাছে ১০ দফা দাবি জানিয়েছেন। গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি প্রমুখ। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।