সংক্ষেপে সারা দেশ
বিনা মূল্যে চিকিৎসাফেনীর দাগনভূঞা উপজেলায় গতকাল শনিবার দরিদ্র ব্যক্তিদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। উপজেলার বাগডুবি উচ্চবিদ্যালয়ে সন্ধানীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ১৩ জন চিকিৎসক দিনব্যাপী সহস্রাধিক রোগীকে চিকিৎসা দেন। মামুনা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আরা বেগম, ফেনী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুর রব প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ফেনী।লাশ উদ্ধারফরিদপুরের মধুখালী উপজেলায় গতকাল শনিবার অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী খন্দকার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রায়পুর ইউনিয়নের মাজকান্দি এলাকার একটি কলাবাগানে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরনে ছিল ছাই রঙের প্যান্ট ও সাদাকালো চেক শার্ট। ফরিদপুর অফিস।গাঁজাসহ গ্রেপ্তার ২চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকা থেকে গত শুক্রবার রাতে পুলিশ মাদক বহনকারী এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের দেহ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন শিল্পী বেগম ও মো. শহীদ মিয়া। উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায়। গোয়েন্দা পুলিশ জানায়, শিল্পী বোরকা পরা ছিলেন। গ্রেপ্তার হওয়ার সময় শিল্পী ও শহীদ নিজেদের ভাই-বোনের পরিচয় দেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।