সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগবগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আট সদস্য পদত্যাগ করেছেন। কারণ হিসেবে তাঁরা বলেছেন, ঘুষের বিনিময়ে অদক্ষ শিক্ষক নিয়োগের চেষ্টার প্রতিবাদ হিসেবে তাঁরা এই সিদ্ধান্ত নেন। পদত্যাগকারী সদস্য তছলিম উদ্দিন জানান, কমিটির একটি অংশ অদক্ষ দুজন শিক্ষক নিয়োগের চেষ্টা চালাচ্ছে। প্রতিবাদে তাঁরা পদত্যাগ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র দাশ আট সদস্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি।বিশেষ ট্রেনের যাত্রারাজবাড়ী রেলস্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশে এক হাজার ৮০০ যাত্রী নিয়ে যাত্রা করেছে বিশেষ ট্রেন। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি মেদিনীপুরের হজরত আলী আবদুল কাদের সামসুল কাদের সৈয়দ শাহ্ মোরশেদ আলী আল্ কাদেরি আল হাসানি ওয়াল হুসাইনি আল্ বাগদাদি আল মেদিনীপুরী (র.)-এর বার্ষিক ওরশ শরীফ। তাতে যোগ দিতে প্রতি বছরের মতো এবারও আঞ্জুমান-ই-কাদেরিয়া রাজবাড়ীর উদ্যোগে এবং বাংলাদেশ ও ভারতের রেলওয়ে বিভাগের যৌথ ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।তদন্ত নিয়ে রুলবিমানের পাইলটদের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ও বাংলাদেশ বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পাইলট ক্যাপ্টেন ইশতিয়াকের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। তাঁর বিরুদ্ধে তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতও করেছেন আদালত। নিজস্ব প্রতিবেদক অর্ধগলিত লাশ উদ্ধাররাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে গতকাল মঙ্গলবার হাবিবুল করিম (৪২) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাকু ও একটি বঁটি উদ্ধার করে। ব্যাগে থাকা পরিচয়পত্র ও ব্যবসায়িক ক্যাটালগের সূত্র ধরে পুলিশ হাবিবুলের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। জানা যায়, হাবিবুল গত শুক্রবার উত্তর বাড্ডার সাতারকুল রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। নিজস্ব প্রতিবেদক