সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিবিখালেদ মোর্শেদ মিয়া আইসিবি কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং মোহাম্মদ হেলাল উদ্দিন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অন্যান্যের মধ্যে ছাইফুল ইসলাম ঊর্ধ্বতন সহসভাপতি, মো. কামাল হোসেন সহসভাপতি, মো. ফকরদ্দিন হাওলাদার যুগ্ম সম্পাদক, এ কে এম ফজলে রাব্বি সহসাধারণ সম্পাদক, আবদুল মালিক সাংগঠনিক সম্পাদক, বেলাল হোসেন কোষাধ্যক্ষ, গোলাম মোস্তফা দপ্তর সম্পাদক ও জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ব্যক্তিরা দুই বছর দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি।স্বামী-স্ত্রী গ্রেপ্তারচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গত সোমবার সন্ধ্যায় দুই কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ক্রেতা সেজে র্যাবের একটি দল উপজেলা সদর গোমদণ্ডী রেলস্টেশন-সংলগ্ন বাসা থেকে মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী রুবি আকতারকে গ্রেপ্তার করে। তাঁদের বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক মিয়া জানান, তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।ডাকাত গ্রেপ্তারনোয়াখালীর চাটখিল উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে পুলিশ গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে আটজনকে গ্রেপ্তার করেছে। চাটখিল আলিয়া মাদ্রাসা-সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।আটজনের অর্থদণ্ডনোয়াখালীর সেনবাগে বাল্যবিবাহের ঘটনায় বর ও কনের বাবা-মা, বিয়ের সাক্ষী, মৌলবিসহ আটজনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা এ আদেশ দেন। নোয়াখালী অফিস।