সংক্ষেপে সারা দেশ
নেতা গ্রেপ্তারফরিদপুরে গত শুক্রবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নূরুজ্জামান সিকদার। ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গত ৪ এপ্রিল হরতাল ডাকে। ওই হরতাল চলাকালে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে দলের ভাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক নূরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর অফিস।অগ্নিকাণ্ডকিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীরকাটিয়ারি গ্রামে গত শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার গভীর রাতে বীরকাটিয়ারি গ্রামের মোশারফের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।মেধাবীদের বৃত্তিব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৪২টি বিদ্যালয় ও ২৩টি মাদ্রাসার ১৩০ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল কসবা মিলনায়তনে ঢাকার কসবা উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি দেওয়া হয়। এ সময় পার্বত্য ট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোহাম্মদ শাহ আলম, সমিতির সভাপতি আবুল ফাতাহ, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভুঁইয়া ও ইউএনও মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।হেরোইনসহ গ্রেপ্তারজামালপুরের সরিষাবাড়ীতে গত শুক্রবার হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হানিফ উদ্দিন, শামীম মিয়া ও হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।