সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলে আটকচাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে পাঙাশ মাছের পোনা ধরার সময় তিন জেলেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন আল-আমিন, সিরাজ ও ধীরেন। উপকূল প্রতিরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলার রাজরাশ্বের ও চরলগ্নিমারা এলাকায় পদ্মা ও মেঘনায় অভিযান চালানো হয়। চাঁদপুর প্রতিনিধি।আসামি গ্রেপ্তারচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাদারপাড়া এলাকার গৃহবধূ শামীমা আকতারকে হত্যার অভিযোগে তাঁর স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৯ ডিসেম্বর সাদারপাড়ায় শ্বশুরবাড়িতে শামীমাকে (২৬) যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।