সংক্ষেপে সারা দেশ
পাঁচ হাজার শকুনদেশে মাত্র পাঁচ হাজার শকুন রয়েছে। বড় বড় গাছ কেটে ফেলায় শকুনেরা তাদের বাসস্থান হারিয়েছে। আগে প্রচুর গবাদিপশু মারা যেত। শকুনেরা এসব গবাদিপশুর মাংস খেত। এখন শকুনদের খাদ্যের অভাব থাকায় তাদের সংখ্যা কমে যাচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গতকাল শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য দেন। এ সময় স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।বৈজ্ঞানিক সেমিনারচুয়াডাঙ্গায় গত শুক্রবার স্থানীয় একটি হোটেলে ‘মস্তিষ্কের ক্ষত এবং করণীয়’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখা এবং ওরিয়ন ফার্মা লিমিটেড যৌথভাবে এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএমএ চুয়াডাঙ্গা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএমএর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। মূল বক্তব্য উপস্থাপন করেন নিউরোসার্জারি বিশেষজ্ঞ জাহিদ রায়হান। ওরিয়ন ফার্মার পক্ষে বক্তব্য দেন উপ-বিপণন ব্যবস্থাপক গোলাম মোস্তফা। চুয়াডাঙ্গা প্রতিনিধি।নির্বাচনফেনীর ছাগলনাইয়া পৌরসভার নয়টি ওয়ার্ডের নির্বাচন আজ রোববার। পৌরসভার ১০টি ভোটকেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে থানা ও উপজেলা প্রশাসন। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোমিনুর রশীদ বলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব কটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও কঠোর হাতে যেকোনো সহিংসতা প্রতিহত করা হবে। ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি।