সংক্ষেপে সারা দেশ
স্মারকলিপিসাতক্ষীরায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার-কার্যক্রম দ্রুত নিষ্পত্তি এবং সাক্ষীদের নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার স্থানীয় প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। ১৯৯৬ সালের ১৯ জুন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স্থানীয় দৈনিকপত্রদূত পত্রিকার সম্পাদক স ম আলাউদ্দিন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।মানববন্ধনবাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা ও যুদ্ধাপরাধের দ্রুত বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে ঘাতক দালাল নির্মূল কমিটি। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এরপর এক পথসভায় বক্তারা বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। গোপালগঞ্জ প্রতিনিধি।গ্রেপ্তারসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতায় জড়িত অভিযোগে বাবুল সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে উল্লাপাড়া পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। উল্লাপাড়া থানা জানায়, ২৩ জুন পঞ্চক্রোশী ইউপির এক পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর মামলায় বাবুলের বিরুদ্ধে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।