সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিবার্ষিক সভাঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ৯ জুলাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল হাশেম। সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক গত দুই বছরের কার্যক্রমের ওপর প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ সৈয়দ আহমেদ মিজি অডিট প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনের ওপর আলোচনা করেন সাংসদ এ বি এম গোলাম মোস্তফা, মিজানুল করিম প্রমুখ। পরে কার্যনির্বাহী পরিষদের ২০১১-১২ বছরের নির্বাচনে শহীদুল ইসলাম সভাপতি ও ফজলুল হক সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধার খুলনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রূপসার শাখা নদী আঠারোবেকীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে সামন্তসেনা এলাকার নদী থেকে গলিত ওই লাশটি উদ্ধার করে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির বলেন, সম্ভবত চার-পাঁচ দিন আগে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা অফিস।মো. মাহবুবুল ইসলামবিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল ইসলাম (৬৩) গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে মিরপুরের কালসী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।