সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ টাকায় টিভি!পাবনার আটঘরিয়া উপজেলায় পুলিশের জব্দ করা একটি রঙিন টেলিভিশন মাত্র ৫০০ টাকায় কিনে নিয়েছেন স্থানীয় ছাত্রলীগের নেতা রফিকুল ইসলাম। উপজেলার মাছপাড়া বাজারে অশ্লীল ছবি প্রদর্শনের অভিযোগে গত সোমবার রাতে একটি রঙিন টিভি, একটি ভিসিডি প্লেয়ার ও একটি আইপিএস জব্দ করে পুলিশ। থানা চত্বরে গতকাল বৃহস্পতিবার সেগুলো নিলামে বিক্রি করা হয়। ব্যাটারিসহ আইপিএসটি ১৪ হাজার টাকায় বিক্রি হলেও ছাত্রলীগের নেতার ইচ্ছায় টেলিভিশনটি মাত্র ৫০০ টাকায় তাঁর কাছে বিক্রি করা হয়। পাবনা অফিস।অ্যানথ্রাক্স আক্রান্তচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত চার ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন শ্যামপুর ইউনিয়নের হাদিনগর কুড়িপাড়া গ্রামের শরীফ উদ্দীন, বেলাল উদ্দিন, আফজাল হোসেন ও নান্টু মিয়া। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তিন দিন আগে রাজশাহী থেকে নিয়ে আসা একটি গরুর মাংস বিক্রি করার সময় তাঁরা এ রোগে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।গ্রেপ্তার ২সুন্দরী কাঠের ৩৮টি গুঁড়িসহ ট্রাকচালক জাহিদ মোল্লা ও তাঁর সহকারী শিমুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের সাইনবোর্ড এলাকা থেকে গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমান আলী বলেন, সুন্দরবন থেকে কেটে আনা চোরাই কাঠগুলো মাদারীপুরের টেকেরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।জাল নোটসহ গ্রেপ্তারকক্সবাজার শহরের হোটেল ঝাউতলায় গত বুধবার রাতে এক লাখ ২৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ (৫০০ টাকার ২৫১টি নোট) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রেদোয়ানুল করিম, কলিম উল্লাহ, মোহাম্মদ হামিদ ও মোহাম্মদ উল্লাহ। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হক বলেন, ইফতার ও ঈদের বাজারে এসব জাল নোট ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। এ ব্যাপারে মামলা হয়েছে। চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।