সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার চেষ্টানোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দক্ষিণ ঘাটলাবাগ গ্রামের ঠাকুরবাড়িতে গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মুখোশধারী দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করে প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী ফাতেমার শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ওই গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফাতেমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।ছেলের ছুরিকাঘাতে...চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত খলিল সরকার (৬২) গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। বখাটে ছেলে মেহেদী হাসান গত রোববার সন্ধ্যায় ধারালো ছুরি দিয়ে খলিলকে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় ভর্তি করা হয়। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চাঁদপুর প্রতিনিধি।