সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ জুয়াড়ি গ্রেপ্তারসুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় জুয়া খেলার অভিযোগে মো. রোকন মিয়া, মো. আলম মিয়া, নিরধন চন্দ্র দাস, জসীম উদ্দিন, তামিম ও আবুল বাশার নামের ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা ক্রীড়া ও শিল্পকলা একাডেমী ভবনের ভেতরে একটি জুয়ার আসর থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধরমপাশা থানার এসআই মোল্লা মো. খালিদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।মানববন্ধনখাগড়াছড়ির রামগড় উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। রামগড় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে উপজেলার বাসস্ট্যান্ড সড়কে গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় পরিবহনব্যবস্থার সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠনের লোকজন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন রামগড় বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন। রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।আসামি গ্রেপ্তারসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রাম থেকে মো. বাবুল মিয়া নামের এক পলাতক আসামিকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অ্যাসিড অপরাধ দমন আইনে ২০০৯ সালে দায়ের করা একটি মামলা রয়েছে। ধরমপাশা থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বাবুল মিয়া একাধিক মামলার আসামি। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।গ্রেপ্তার ৩মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ডাকাত সন্দেহে মো. সেলিম, মো. ফারুক মিয়া ও আবদুল হান্নান নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সিরাজনগর গ্রাম থেকে গত বৃহস্পতিবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাদের গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে। র‌্যাব-৯ সূত্র জানায়, সিরাজনগর গ্রামের আবুল খায়েরের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসীর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।