সংক্ষেপে সারা দেশ
স্মারকলিপিবরিশাল টেলিকম বিভাগকে পূর্ণাঙ্গ আঞ্চলিক কার্যালয়ে পরিণত করা এবং ফরিদপুর ও মাদারীপুর টেলিকম বিভাগকে খুলনার পরিবর্তে বরিশাল অঞ্চলের আওতাভুক্ত করার দাবিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ টিঅ্যান্ডটি কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ)।্রডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস গতকাল রোববার বরিশাল টেলিফোন এক্সচেঞ্জ পরিদর্শনকালে কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ওই স্মারকলিপি দেওয়া হয়। এসব দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে আশ্বাস দেন সচিব। বরিশাল অফিস।প্রতীকী অনশনচাঁপাইনবাবগঞ্জে বেসরকারি কলেজ-মাদ্রাসার প্রভাষকদের টাইম স্কেল পুনর্বহাল এবং বর্তমান স্কেলে চিকিৎসা-ভাতা, বার্ষিক প্রবৃদ্ধি, বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব-ভাতা প্রভৃতি সুবিধা অন্তর্ভুক্তির দাবিতে প্রতীকী অনশন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে গতকাল রোববার বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন প্রায় ৩০০ শিক্ষক। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষক নেতা মোশারফ হোসেন ও আনোয়ারুল ইসলাম, সাংসদ আবদুল ওদুদ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।গ্রেপ্তার ১টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রফিকুল আহমেদ নামের এক ব্যক্তিকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চেকপোস্ট এলাকায় রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে গতকাল রোববার ভোরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আদালতের নির্দেশে আসামিকে হাজতে পাঠানো হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।