সংক্ষেপে সারা দেশ
বহিষ্কারবগুড়ার আদমদীঘি আদমিয়া দাখিল মাদ্রাসাকেন্দ্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল বুধবার অসদুপায় অবলম্বনের দায়ে তিন ছাত্রী ও সহযোগিতার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রীরা হলো: দুলালী খাতুন, সুমাইয়া খন্দকার, ফারজানা আক্তার এবং শিক্ষকেরা হলেন: শফির উদ্দীন ও আজিজুল হক। পাঁচজনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা মিজানুর রহমান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।লাশ উত্তোলনরাজবাড়ী সদর উপজেলায় হত্যাকাণ্ডের ৫১ দিন পর আবার ময়নাতদন্তের জন্য মা ও শিশুর লাশ গতকাল বুধবার কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার এজাহার সূত্র জানায়, উপজেলার মিজানপুর ইউনিয়নের বাসিন্দা রেজাউল সরদার গত ১৩ সেপ্টেম্বর তাঁর স্ত্রী মোছা. আজিফা ও শিশুপুত্র লাল চাঁদকে হত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা বলে উল্লেখ করা হলে নিহত গৃহবধূর বাবা আবার ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আনিসুর রহমান। রাজবাড়ী সংবাদদাতা।অস্ত্র উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। উপজেলার মেরুং ইউনিয়নের চংড়াছড়ি এলাকার একটি বাড়ি থেকে পুলিশ গতকাল বুধবার ওই বন্দুক ও বারুদ ভরার দুটি চুঙ্গি উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।কারাদণ্ডব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাহেরা আক্তার, মো. মুন্সি মিয়া ও সাদ্দাম মিয়া নামের তিন ব্যক্তিকে মাদক ব্যবসার অপরাধে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহেদ হোসেন গতকাল বুধবার এ রায় দেন। এর আগে উপজেলার দুলারামপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।