সংক্ষেপে সারা দেশ
জাল নোটযশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় এক হাজার টাকার আটটি ও ৫০০ টাকার একটি জাল নোটসহ স্মরণ গোলদার নামের এক যুবককে আটক করা হয়েছে। বেনাপোলের বারোপোতা বাজার থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত বুধবার গভীর রাতে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬-এর উপসহকারী পরিচালক গোপাল কৃষ্ণ মিস্ত্রি। যশোর অফিস।আলোচনা সভাপিরোজপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ এ কে এম এ আউয়াল। এ ছাড়া বক্তব্য দেন আকরাম হোসেন, সরদার মতিউর রহমান, আলাউদ্দিন খান, সৈয়দ শাহ আলম, শাহজাহান খান তালুকদার প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি।গ্রেপ্তার ২চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কাউছার আহাম্মদ ও আফিরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কেশবপুর গ্রাম থেকে গত বুধবার রাতে আফিরুল ও সরোজগঞ্জ বাজার থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে কাউছারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের দুটি দল। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।মানববন্ধনযুদ্ধাপরাধ ও জেলহত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও পথসভা হয়েছে। পাঁচবিবি-কামদিয়া সড়কের তিনমাথায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পৌরসভার মেয়র হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কাইছার রহমান, শামীম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, ছমির উদ্দিন, মিছির উদ্দিন মণ্ডল প্রমুখ। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।