সংক্ষেপে সারা দেশ
ইয়াবাসহ গ্রেপ্তার ২যশোরে রনি ও আজিজুল ইসলাম নামের দুজনকে ২২৪টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। শহরের দড়াটানা এলাকা থেকে পুুুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। রনি কুমিল্লা থেকে মাদকদ্রব্য এনে যশোরে বিক্রি করে। যশোর অফিস।‘ফেরিওয়ালা’লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে গরু বিক্রির উদ্যোগ নিয়েছে একদল ‘ফেরিওয়ালা’। ব্যস্ততা ও ঝামেলার কারণে হাটে যেতে অনাগ্রহী অনেকেই এবার ভ্রাম্যমাণ এই গরু ব্যবসায়ীদের কাছ থেকে কোরবানির গরু কিনছেন। মাহবুব আলম ও সিরাজুল ইসলাম নামের দুই গরু ব্যবসায়ী বলেন, মোট ৬০টি গরুর মধ্যে ২৫টি গ্রামেই বিক্রি করেছেন তাঁরা। ইজারা ও চাঁদার ঝামেলা এড়াতে হাটে না নিয়ে তাঁরা এই কৌশল বেছে নিয়েছেন। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।