সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা সমাবেশ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্প পরিচালক আফজাল হোসেন, লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী ইবনে হাসান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নরেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।কারাদণ্ডভুয়া পরিচয়পত্র ও জাল সনদ তৈরির অভিযোগে দিনাজপুরে গত বৃহস্পতিবার রাতে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভুয়া পরিচয়পত্র ও জাল সনদ তৈরির অভিযোগে দিনাজপুর শহরের মা কম্পিউটারের স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা এবং দোকান কর্মচারী মিজান ও রাশেদকে ১০ দিন করে কারাদণ্ড ও রিয়াজুলকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দিনাজপুর অফিস।