সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা মূল্যে চক্ষুশিবিরফেনী শিশু নিকেতন স্কুলে গতকাল শুক্রবার বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। ফেনী লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিড ও লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর যৌথ উদ্যোগে দিনব্যাপী এই চক্ষুশিবিরের আয়োজন করা হয়। শিবিরে ছয়জন চিকিৎসক প্রায় ৮০০ রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ওষুধ দেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।শোভাযাত্রাআন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে ভৈরবে গতকাল শুক্রবার একটি শোভাযাত্রা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি ভৈরব শাখার উদ্যোগে সকালে শোভাযাত্রাটি ভৈরব উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ‘দুর্জয় ভৈরব’ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা হয়। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।