সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে চিকিৎসারাজধানীর আল-বেরুনী হাসপাতালে আগামী ১ জানুয়ারি থেকে চোখে ছানি পড়া রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার করা হবে। ছয় দিনব্যাপী এই চিকিৎসা-কার্যক্রমে হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা অংশ নেবেন। আগ্রহী ব্যক্তিদের ব্লক-জি, প্লট-১, দক্ষিণ বনশ্রী, গোড়ান, ঢাকা-১২১৯—এই ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নিন্মোক্ত মুঠোফোন নম্বরেও যোগাযোগ করা যেতে পারে। মুঠোফোন নম্বর: ০১৭১১২৪২৮৭৯ বা ০১৭১২০০৩২৯২। বিজ্ঞপ্তি। আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারপাবনা সদর উপজেলার সোনাপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার অস্ত্র ও গুলিসহ কামাল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হাসান জাহিদ জানান, কামাল চরমপন্থী বাহিনীর একজন সদস্য। তাঁর বিরুদ্ধে আটঘরিয়া ও আতাইকুলা থানায় দুটি হত্যা মামলা রয়েছে। তিনি বেশকিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুরের বাড়ি থেকে কামালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দোনালা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাবনা অফিস। মানববন্ধনএকাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি মানববন্ধন হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, ময়মনসিংহ জেলা শাখার নেতা-কর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হকও মানববন্ধনে অংশ নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।গাঁজাসহ গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত সোমবার ৩০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জলিল মিয়া (২২) ও নিরূপা নন্দ (২৩)। পুলিশ সুত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দুজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন গতকাল মঙ্গলবার জানান, জলিল মিয়া ও নিরূপা নন্দকে জেলহাজতে পাঠানো হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।