সংক্ষেপে সারা দেশ
বনদস্যু আটকপূর্ব সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু সোহাগ বাহিনীর সদস্য সাহাবুদ্দিনকে (২৫) আটক করেছে পুলিশ। তিনি ভোলার চরফ্যাশনের নাছির চৌকিদারের ছেলে। বাগেরহাটের শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) গাজী ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল সোমবার ভোরে উপজেলার বনসংলগ্ন খুঁড়িয়াখালী এলাকা থেকে তাঁকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সোহাগ বাহিনীর একজন সক্রিয় সদস্য সাহাবুদ্দিন। তিনি এক মাস আগে এ বাহিনীতে যোগ দেন। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতানিষিদ্ধ জাল ধ্বংসগোপালগঞ্জের কোটালীপাড়ায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট ও চট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় ঘাঘর নদে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন। এ সময় নদে থাকা অবৈধ কাঠা বা স্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়। ইউএনও মোহাম্মদ কামরুল হাসান বলেন, মৎস্য অভয় আশ্রমের আশপাশের আধা কিলোমিটারের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। তাই এগুলো ভেঙে ফেলা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধিসংঘর্ষে নিহত গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার খামার মাহমুদপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে জিল্লুর রহমান (৩৫) নামে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। জিল্লুর গ্রামের সমেস উদ্দিনের ছেলে। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দীর্ঘদিন থেকে সমেস উদ্দিনের সঙ্গে একই গ্রামের মোখলেছুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার দুই পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়ে জিল্লুর গতকাল হাসপাতালে মারা যান। গাইবান্ধা প্রতিনিধিরিমান্ডেআইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৫ শিবির কর্মীকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম এম এ সালাম এ আদেশ দেন। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন আসামিদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত প্রতিবেদকবিস্ময় প্রকাশঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নির্বাচনের ভোট আবার হাতে গণনার সিদ্ধান্ত নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে নবনির্বাচিত কমিটি। কমিটির নেতারা জানিয়েছেন, নির্বাচনের পর ব্যালট পেপার কোথায় আছে এবং সেগুলো অপরিবর্তিত আছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোট পুনর্গণনার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। গতকাল সোমবার নবনির্বাচিত কমিটির বিশেষ সভায় বলা হয়, ইউনিয়নে বিতর্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং ডিজিটাল পদ্ধতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ভোট হাতে গণনার দাবি তোলা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। নিজস্ব প্রতিবেদকদাবিসরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স দুই বছর বাড়ানোর সুবিধায় অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) থাকা কর্মকর্তা-কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে পিআরএল ভোগরত কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় সমন্বয় কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে পিআরএল ভোগরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক