সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরশসুলতানুল আরেফিন বুরহানুল আশেকিন হজরত মাওলানা শাহ্নূরীর (রহ.) ২৪৫তম পবিত্র ওরশ মোবারক গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। মগবাজার নয়াটোলার ঢাকা শাহ্ সাহেববাড়ি মাজার প্রাঙ্গণে তিন দিনব্যাপী ওরশ শরিফ ওয়াজ, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। ওয়াজ মাহফিলে অংশ নেবেন প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদেরা। পবিত্র ওরশ ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন হজরত শাহ আবু তালেব। বিজ্ঞপ্তি।বিনা মূল্যে চক্ষুশিবিরফেনীর দাগনভূঞা উপজেলার বাগডুবি উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল শনিবার বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আলীপুর মায়মুনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ওই চক্ষুশিবিরের আয়োজন করা হয়। চক্ষুশিবিরে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীর ছয়জন চিকিৎসক আট শতাধিক রোগীর চিকিৎসা দেন। এর মধ্যে ২০০ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।