সংক্ষেপে সারা দেশ
মেজবানরাউজান সমিতি, ঢাকার উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলা ২০১২ কাল শনিবার রাজধানীর মতিঝিলের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টা ১০ মিনিটে। মেজবান শুরু বেলা সাড়ে ১২টায়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।বই বিতরণপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে টিফিন বক্স ও সাধারণ জ্ঞানের বই দেওয়া হয়েছে। সৌদিপ্রবাসী আতিকুর রহমান নজরুলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে বেতমোর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এসব সামগ্রী দেওয়া হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ফেরদৌস রুম্মান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান ছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা। টিন বিতরণ মাগুরার শালিখা উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় ৫৫টি দুস্থ পরিবারকে এক বান্ডিল করে টিন দিয়েছে। স্থানীয় সাংসদ বীরেন শিকদার গতকাল বৃহস্পতিবার দুপুরে শালিখা উপজেলা পরিষদ চত্বরে এ টিন বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্যামল কুমার দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মিরাজ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। মাগুরা প্রতিনিধি।একজন গ্রেপ্তারকক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মোহামঞ্চদ সাদ্দাম হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।