সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিত্তিপ্রস্তর স্থাপনমেহেরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শহরের উপকণ্ঠে বন্দর মুজিবনগর সড়কের পাশে গতকাল শুক্রবার ওই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। দুই একর জমির ওপর প্রতিষ্ঠানটি নির্মাণে প্রায় ১২ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহান আরা বানু, স্থানীয় সাংসদ জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী, পুলিশ সুপার আবদুল্লাহিল বাকী প্রমুখ। মহেরপুর প্রতিনিধি।প্রদর্শনীমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে টাঙ্গাইলে ব্যবহারিক শিক্ষা প্রদর্শনী হয়েছে। টাঙ্গাইলের শাহীন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গতকাল শুক্রবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী। প্রদর্শনীতে স্থান পাওয়া ১২টি স্টলে শিক্ষার্থীদের ভিড় ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান এবং শাহীন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাছুদুল আমিন। টাঙ্গাইল অফিস।সংবর্ধনাকেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠে কেরানীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার সকালে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জের সাবেক সাংসদ মোস্তফা মহসিন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন, বিচারপতি এ কে এম শফিউদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।