সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ড পিরোজপুরে মাদক সেবনের অপরাধে হুমায়ুন কবির ও শিমুল গাজী নামের দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মঙ্গলবার রাতে এ রায় দেন। পিরোজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, শহরের বলেশ্বর সেতু এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় হুমায়ুন ও শিমুলকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিচার সম্পন্ন হয়। পিরোজপুর প্রতিনিধি।গ্রেপ্তার ফরিদপুরের বোয়ালমারী-মাঝকান্দি আঞ্চলিক সড়কের সাতৈর এলাকা থেকে মো. আলম ফকির নামের এক ব্যক্তিকে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একটি প্রাইভেটকারযোগে ওই ইয়াবা বড়ি ফরিদপুরে পৌঁছে দেওয়ার সময় চালক আলম ফকিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার আরাটপুর গ্রামে। পুলিশের অভিযানকালে গাড়িটির আরোহী মো. হাসমত পালিয়ে যান। ফরিদপুর অফিস।জরিমানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় সিএনজিচালিত ১১টি অটোরিকশার চালককে জনপ্রতি ২০০ টাকা ও দুই মোটরসাইকেলচালককে ৪০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল বুধবার এ রায় দেন। এ ব্যাপারে ইউএনও সুমন চৌধুরী বলেন, ওই চালকদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।গ্রেপ্তার ৭ বগুড়ায় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনুস, রফিকুল, শামছুল ইসলাম, মঈনুল হোসেন ও রাজু নামের পাঁচ ব্যক্তিকে মধ্য পালশা এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৭১ বোতল ফেনসিডিল বহনের অভিযোগে মোকছেদ আলী ও কামরুজ্জামান নামের দুই ব্যক্তিকে শহরের চারমাথা এলাকা থেকে একই দিন সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। বগুড়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান বলেন, এ দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।বৃদ্ধার লাশ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার একটি খাল থেকে গতকাল বুধবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, সম্ভবত পদুয়া এলাকা থেকে লাশটি ভেসে গিয়ে লক্ষ্মীপুর সেতুর পাশে আটকা পড়ে। লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।