সংক্ষেপে সারা দেশ
আটক ৩০গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের আমির আবদুর রহীমসহ ৩০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন এ প্রসঙ্গে বলেন, গোপন বৈঠকের সময় এলাকাবাসী ওই বাড়ি ঘিরে ফেলে এবং থানায় খবর দেন। পরে পুলিশ তাঁদের আটক করেন। গাইবান্ধা প্রতিনিধি।অস্ত্র, বোমাসহ আটকঝিনাইদহে অস্ত্র, বোমাসহ দুই চরমপন্থী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। শুক্রবার সকালে সদর উপজেলার চারাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এঁরা হলেন চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির সিরাজুল ইসলাম (৪০) ও গণমুক্তিফৌজের ক্যাডার মতিয়ার রহমান (২৭)। এ সময় তাঁদের কাছ থেকে একটি শাটারগান ও দুটি বোমা উদ্ধার করেছে র্যাব। আটককৃত মতিয়ার ঝিনাইদহের চাঞ্চল্যকর সুভাষ হত্যা মামলার আসামি। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার হামিদুল হক জানান, চরমপন্থীদের সশস্ত্র অবস্থানের খবর পেয়ে ভোররাত চারটার দিকে তাঁদের একটি দল সদর উপজেলার চারাতলা গ্রামে অভিযান চালায়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।নতুন বই পায়নি চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছয় শতাধিক শিক্ষার্থী নতুন বই এখনো হাতে পায়নি। ফলে উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়েও খালি হাতে যেতে হচ্ছে বিদ্যালয়ে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানিয়েছে, আনোয়ারার ২৫টি উচ্চবিদ্যালয়ে এ বছর চার হাজার ৯১৫ জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। শিক্ষা কার্যালয় থেকে এসব বই দেওয়া হয়েছে চার হাজার ২৯০ সেট। ফলে আরও ৬২৫ জন শিক্ষার্থী বই পায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার বলেন, দু-এক দিনের মধ্যে বই দেওয়া হবে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।