সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফা দাবিচার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন খুলনা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। এতে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরি প্রদান, ১৮ জানুয়ারি প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করাসহ চার দফা দাবি তুলে ধরা হয়। খুলনা প্রতিনিধি। গ্রেপ্তার সাতকুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় গত সোমবার গভীর রাতে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলা থেকে দুজন এবং বুড়িচং উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, দেবীদ্বার উপজেলা, দাউদকান্দি উপজেলা ও তিতাস উপজেলা থেকে একজন করে গ্রেপ্তার হয়েছে। এঁদের মধ্যে কুমিল্লা মহানগর শিবিরের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।