সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিপসের সাধারণ সভাবাংলাদেশ ভিস্যুয়েলি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) নবম সাধারণ সভা গত শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের সুইড বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত বছরের বার্ষিক কার্যবিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদনসহ বর্তমান বছরের কর্মপরিকল্পনাও অনুমোদন করা হয়। সাধারণ সভার পর ১৩ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচন করা হয়। অতীতের মতো এবারও ব্রেইল ব্যালট পদ্ধতিতে ভোট নেওয়া হয়। আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মোহাম্মদ মোশাররফ হোসেন মজুমদার ও সাধারণ সম্পদক পদে মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া নির্বাচিত হন। বিজ্ঞপ্তি