সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌন মিছিলসারা দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলায় মৌন মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এই মিছিলে লোকজন মুখে কালো কাপড় বেঁধে অংশ নেয়। বিকেলে পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক বিপ্লব কুমার বর্মণের সভাপতিত্বে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ ও সাংগঠনিক সম্পাদক প্রশান্ত পাল বক্তব্য দেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।মানববন্ধনসান্তালি ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবিতে গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আদিবাসী সম্প্রদায় মানববন্ধন করেছে। দুপুরে ফুলবাড়ী উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ও সান্তাল স্টুডেন্টস ইউনিয়নের যৌথ উদ্যোগে স্থানীয় সুজাপুর উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন ফুলবাড়ীসহ বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর এলাকার আদিবাসী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা। এ সময় উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু, সান্তালি ভাষা লেখার সফটওয়্যারের (হরকাথা) উদ্ভাবক সমর মাইকেল সরেন প্রমুখ উপস্থিত ছিলেন। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।সভা পণ্ডসাধারণ সদস্যদের প্রতিবাদের মুখে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) প্রতিনিধি সভা পণ্ড হয়ে গেছে। এ সময় প্রতিনিধিদের হাতে সংগঠনের কয়েকজন নেতা লাঞ্ছিত হন। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, প্রতিনিধি সভায় বাগিবতণ্ডা থেকে হাতাহাতি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মিলনায়তনে প্রতিনিধি সভা শুরু হয়। কিছুক্ষণ পর সাধারণ সদস্যরা দুই বছরে চাঁদা হিসেবে দেওয়া ৭০ লাখ টাকার হিসাব চান কেন্দ্রীয় কমিটির কাছে। কেন্দ্রীয় নেতারা দ্বিতীয়বারের মতো কমিটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করলে সাধারণ সদস্যদের অনেকেই হইচই শুরু করেন। নিজস্ব প্রতিবেদক।শ্রমিকের মৃত্যুরাজধানীর মতিঝিলে গতকাল শুক্রবার ভোরে চলন্ত ট্রাক থেকে পড়ে মো. নীরব হোসেন (১৭) নামের এক কিশোর শ্রমিক মারা গেছে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ শাহাদাত (৪২) নামের এক রিকশা আরোহী নিহত হন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক।