সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাক্ত গ্যাসে মৃত্যুফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় গতকাল সোমবার একটি বাসভবনের সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে রাসেল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, জাহান ভবনের সেফটি ট্যাংক পরিষ্কার করতে রাসেল ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পর তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ট্যাংকের ওপরে ওঠানোর আগেই তাঁর মৃত্যু হয়।  নিজস্ব প্রতিবেদক, ফেনীআদালতের অভিযানলক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগর এলাকায় পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার টাকা জরিমানা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উৎপাদন ও বিপণন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম এ রায় দেন।  লক্ষ্মীপুর প্রতিনিধিগ্রেপ্তার কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার রাতে অভিযান চালিয়ে প্রতারণা মামলার পলাতক আসামি ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলে আশেক উল্লাহকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, চকরিয়া থেকে মোটরসাইকেলে বাড়িতে আসার পথে আশেক উল্লাহকে উপজেলার কালারমারছড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।  মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি লাশ উদ্ধার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের হঠাৎপাড়ায় লিচুবাগানে শাপলা খাতুন (১৯) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাপলা ভেড়ামারা উপজেলার বারমাইল টিকিটিকিপাড়ার সাইফুল ইসলামের মেয়ে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম বলেন, ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। কুষ্টিয়া অফিস