সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাঅবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বাজারের চার ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে সীতাকুণ্ড থানার সামনে থেকে শুরু হওয়া ওই অভিযানে শিপ্রা, নয়ন, দীপক ও জ্যোতি ফার্মেসিকে যথাক্রমে পাঁচ, তিন, দশ এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ফার্মেসিগুলো থেকে নিবন্ধনহীন ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।গুলিবিনিময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তী হাওর এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশ ও গ্রামবাসী জানিয়েছেন, গত শনিবার রাত নয়টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে অটোরিকশায় ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। তাদের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে ডাকাতদের ছোড়া গুলিতে পুলিশের সোর্স চৌকিদার শাহজাহান মিয়া (৩৭) গুলিবিদ্ধ হন। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ক্ষমতা রহিত সাভার এলাকায় পৌরসভার ইমারত নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষমতা রহিত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ (পৌরসভা) আইনের ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাভার পৌরসভার এই ক্ষমতা রহিত করা হয়। গ্রেপ্তারকৃত স্থানীয় সরকার বিভাগের দুই প্রকৌশলীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে রানা প্লাজার ফাটলের কারণ খুঁজে বের করতে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।