সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইকারী গ্রেপ্তারফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার মানিকের মোড় থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট গাড়িসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। গ্রেপ্তার হওয়া তরুণেরা হলেন ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার মো. আফসার খন্দকারের ছেলে মহিম খন্দকার (২১) ও তাঁর সহযোগী পটুয়াখালী জেলার কোতোয়ালি থানার তেলীখালী গ্রামের সাত্তার সরদারের ছেলে আবু মুসা (১৮)। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই হওয়া গাড়ি বিক্রির চেষ্টাকালে ছিনতাই চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর অফিস।