সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজগর হত্যা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লস্কর তালুকদার পাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার একটি অজগরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গ্রামের রাখাল বালক সিরাজুল ইসলাম জানায়, গতকাল সকালে গ্রামের নিকটবর্তী পাহাড়ের নিচে একটি ছাগল ধরে গিলছিল ওই অজগরটি। এ সময় ১৫-২০ জন রাখাল বালক সাপটিকে পেটাতে শুরু করে। পরে সাপটি ছাগলটিকে উগরে দেয়। একপর্যায়ে সাপটি মারা যায়। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের পোমরা বিট কর্মকর্তা সুরজিত চৌধুরী বলেন, ক্ষুধার তাড়নায় সাপটি পাহাড় থেকে নেমে এসেছিল। সাপটির ওজন প্রায় ৩৫ কেজি এবং দৈর্ঘ্যে এটি প্রায় ২০ ফুট। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।সেপটিক ট্যাংকে পড়েঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে স্বপন মন্ডল (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে শৌচাগারে স্বপনের মুঠোফোন পড়ে যায়। এ সময় ঢাকনা খুলে সেপটিক ট্যাংকের ভেতর প্রবেশ করেন তিনি। তবে মুঠোফোন নিয়ে ওঠার সময় পা ফসকে ভেতরে পড়ে যান তিনি। একপর্যায়ে দম বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, বিষয়টি কেউ তাঁকে জানায়নি। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।জরিমানাঅস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আলমগীর কবিরের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং মধুবন মিষ্টান্ন ভান্ডার, আজগর হোটেল এবং সাবরিয়া হোটেলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।